জেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির টপ সয়েল বা উর্বর উপরের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার বিরুদ্ধে প্রশাসন কঠোর অভিযান চালিয়েছে।
পরিবেশ ও কৃষিজমি রক্ষার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত আইন অমান্য করে মাটি কাটার অপরাধে একটি স্পটে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ফসলি জমির উপরের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে কমে যাচ্ছে, যা কৃষি ও পরিবেশের জন্য বড় হুমকি।
ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: নাগরিক পাবনা




