৩ জুলাই, ২০২৬
মেস থেকে পাবিপ্রবি ছাত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার
নাগরিক পাবনা

মেস থেকে পাবিপ্রবি ছাত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার

ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাজমনি ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ জুলাই, ২০২৬ মিনিট পড়া
ছবি: নাগরিক পাবনা
শেয়ার করুন:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী রাজমনি ইসলামের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা শহরের ডিগ্রিবটলা এলাকার ‘মায়ের দোয়া কুটির’ (বাদশা মেস) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মেসের পাশে নির্মাণকাজে থাকা শ্রমিকরা প্রথমে জানালার ফাঁক দিয়ে বিষয়টি দেখতে পান এবং বিষয়টি মেস মালিককে জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

নিহত ছাত্রীর বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামে। তিনি ওই গ্রামের মো. আকালু ইসলামের মেয়ে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িত কেউ থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নাগরিক পাবনা

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।