পুকুরে সেচ পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আতাইকুলা থানার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন সব্দুল প্রামাণিক (৩৫) ও তার স্ত্রী আশা খাতুন (২৫)। সব্দুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
বিকেলে শ্বশুরের পুকুরে সেচ পাম্প লাগিয়ে মাছ ধরতে নামলে পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে পুরো পুকুর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়। তাদের বাঁচাতে গিয়ে আশার ভাই আলম মোল্লাও গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ছেঁড়া বৈদ্যুতিক তার সম্পর্কে সতর্ক না থাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্র: নাগরিক পাবনা




