পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির উর্বর টপ সয়েল কাটার বিরুদ্ধে পরিচালিত প্রশাসনিক অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। এতে জমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হচ্ছিল।
অভিযানে অভিযুক্তদের জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন কার্যক্রম বন্ধে সতর্ক করা হয়। প্রশাসন জানিয়েছে, ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: নাগরিক পাবনা




