৩ জুলাই, ২০২৬
মাঠের পেঁয়াজ চাষিদের পচন আতঙ্ক ও চরম লোকসান
নাগরিক পাবনা

মাঠের পেঁয়াজ চাষিদের পচন আতঙ্ক ও চরম লোকসান

সংরক্ষণ ব্যবস্থার অভাবে বিপাকে জেলার লাখো চাষি

৩ জুলাই, ২০২৬ মিনিট পড়া
ছবি: নাগরিক পাবনা
শেয়ার করুন:

পাবনা জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পেঁয়াজ উৎপাদন হলেও সঠিক সংরক্ষণের অভাবে লাখো চাষি বিপাকে পড়েছেন।

তীব্র গরম ও আকস্মিক বৃষ্টির কারণে ঘরে রাখা পেঁয়াজে পচন ধরেছে। জেলায় লক্ষাধিক পেঁয়াজচাষি থাকলেও সরকারি আধুনিক সংরক্ষণ ব্যবস্থার সুবিধা পেয়েছেন মাত্র আড়াই হাজার কৃষক।

বাজারে হঠাৎ দরপতন এবং পচন ধরার কারণে কৃষকেরা পানির দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গত মাসেও প্রতি মণ পেঁয়াজ ১৩০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা পাইকারি বাজারে ৯০০ থেকে ১০০০ টাকায় নেমে এসেছে, যার ফলে চাষিরা উৎপাদন খরচও তুলতে পারছেন না।

কৃষকরা জানান, পর্যাপ্ত হিমাগার ও আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতি বছরই তাদের এই লোকসানের মুখে পড়তে হয়। তারা সরকারের কাছে সংরক্ষণ ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সূত্র: নাগরিক পাবনা

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।