৩ জুলাই, ২০২৬
পাবনায় পেঁয়াজ চাষিদের মধ্যে পচন আতঙ্ক
নাগরিক পাবনা

পাবনায় পেঁয়াজ চাষিদের মধ্যে পচন আতঙ্ক

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হলেও তীব্র গরম, বৃষ্টি ও সংরক্ষণাগারের অভাবে পেঁয়াজে পচন ধরায় লোকসানে পড়েছেন কৃষকেরা।

২ জুলাই, ২০২৬ মিনিট পড়া
ছবি: নাগরিক পাবনা
শেয়ার করুন:

পাবনায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হলেও তীব্র গরম, অসময়ের বৃষ্টি এবং সরকারি আধুনিক সংরক্ষণাগারের অভাবে পেঁয়াজে পচন ধরেছে। এতে চরম লোকসানের মুখে পড়েছেন জেলার কৃষকেরা।

কৃষকরা জানান, উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ঘরে রাখা পেঁয়াজে পচন ধরছে। ফলে বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, জেলায় আধুনিক হিমাগার ও সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কৃষকদের দাবি, দ্রুত এই ব্যবস্থা কার্যকর না হলে ভবিষ্যতে পেঁয়াজ চাষে আগ্রহ কমে যাবে।

সূত্র: নাগরিক পাবনা

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।