পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়কসহ ৬ জন স্থানীয় নেতার ওপর থাকা পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে দলটির কেন্দ্রীয় হাইকমান্ড।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে এই নেতাদের দলে পুনর্বহাল করা হয়েছে। এতে ঈশ্বরদীর স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে চাটমোহর এলাকায় ভুলবশত অন্য কিছু নেতার আদেশ প্রত্যাহার হওয়ায় পরবর্তীতে তা আবার বহাল রাখা হয়েছে বলে জানা গেছে।
পুনর্বহাল হওয়া নেতারা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সূত্র: নাগরিক পাবনা




