পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়কসহ ৬ জন শীর্ষ নেতার ওপর থাকা পূর্বের দলীয় বহিষ্কারাদেশ কেন্দ্রীয় হাইকমান্ড থেকে প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের স্বার্থে এবং তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট নেতারা পুনরায় দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এতে সংগঠন আরও শক্তিশালী হবে।
সূত্র: নাগরিক পাবনা




