পাবনার চাটমোহরে পুলিশের মাদকবিরোধী জোরদার অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আরও ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সূত্র: নাগরিক পাবনা




