পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিয়াম (৬) নামের এক কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: নাগরিক পাবনা




