পাবনার আতাইকুলায় রাতে পুকুরে মাছ ধরতে নেমে সেচ পাম্পের ছেঁড়া বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে এক স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় পাশের সেচ পাম্পের একটি ছেঁড়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে থাকায় তারা বিদ্যুতায়িত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র: নাগরিক পাবনা




