দৈনন্দিন সাজসজ্জার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেকেই পারফিউম বা সুগন্ধি ব্যবহার করে থাকেন। বিশেষ করে গলায় সরাসরি স্প্রে করতে পছন্দ করেন অনেকেই। তবে বিশেষজ্ঞদের মতে, পছন্দের এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। গলার ঠিক নিচেই আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থি অবস্থিত, যা বিপাকক্রিয়া ও শক্তির মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে।
সুগন্ধিতে বিদ্যমান অনেক রাসায়নিক উপাদান ত্বকের মাধ্যমে শোষিত হয়ে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক হরমোন নিঃসরণে বাধা দিতে পারে। এর ফলে ত্বকের জ্বালাপোড়া বা অ্যালার্জি ছাড়াও অভ্যন্তরীণ শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি হয়। তাই বিশেষজ্ঞরা সরাসরি চামড়ায়, বিশেষ করে গলার সংবেদনশীল অংশে সুগন্ধি ব্যবহার না করে কবজি বা পোশাকে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। সংবেদনশীল ত্বকের অধিকারীদের জন্য সরাসরি সংস্পর্শ এড়ানোই সর্বোত্তম সমাধান।
সূত্র: ব্রেকিং নিউজ




