প্রযুক্তি গবেষকেরা ব্যাটারি প্রযুক্তিতে এক যুগান্তকারী বৈজ্ঞানিক সফলতা অর্জন করেছেন, যা স্মার্টফোন ও ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
নতুন এক আন্তর্জাতিক গবেষণায় প্রথমবারের মতো সাব-অ্যাটমিক বা পরমাণু পর্যায়ে ব্যাটারির চার্জ ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার বৈজ্ঞানিক প্রক্রিয়াটি চিহ্নিত করা গেছে। বিজ্ঞানীরা দেখিয়েছেন, ব্যাটারির শক্তি সঞ্চয়ের পেছনে মূল ভূমিকা রাখে ‘অক্সিজেন’।
এই আবিষ্কারের ফলে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরি করা সম্ভব হবে বলে গবেষকদের আশা।
সূত্র: নাগরিক বার্তা ২৪




