প্রস্তাবিত নতুন খসড়া আইনের কারণে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার মৌলিক ক্ষমতা খর্ব হতে পারে বলে তীব্র শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এক পরামর্শ সভায় টিআইবি জানায়, গুমের অভিযোগের তদন্তে কমিশনের যে ক্ষমতা ছিল তা খসড়া আইনে খর্ব করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি যদি কোনো সরকারি কর্মচারী বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন, তবে তাকে গ্রেফতারের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার পূর্বানুমতি লাগবে কি না—তা খসড়া আইনে সুস্পষ্ট করা হয়নি।
কমিশনের বাজেট ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে টিআইবি সরকারের কাছে সব মিলিয়ে ১৯ দফা সুপারিশমালা পেশ করেছে।
সংস্থাটি মনে করে, একটি সত্যিকার স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠনে এই সুপারিশগুলো বিবেচনায় নেওয়া জরুরি।
সূত্র: নাগরিক বার্তা ২৪




