দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া এবং পেশাগত দায়িত্ব অবহেলার বিরুদ্ধে কড়া নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
এক অনুষ্ঠানে মন্ত্রী স্পষ্ট করে বলেন, শিক্ষকরা চাইলে শিক্ষকতা পেশায় থাকবেন; আর যদি তারা সরাসরি জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ নিতে চান, তবে তাদের শিক্ষকতা ছেড়ে রাজনীতির পেশায় চলে যাওয়া উচিত।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ঠিক রাখতেই এই কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের গড়ে তোলা—এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।
মন্ত্রীর এই বক্তব্য শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: নাগরিক বার্তা ২৪




