দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের জেরে লেবাননের দক্ষিণ সীমান্তবতী গ্রামগুলোতে ইসরায়েলি বিমান ও স্থল হামলা তীব্রতর হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের প্রাপ্ত তথ্যানুযায়ী, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো এসব হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি, অবকাঠামো এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক ক্ষেত্রে পুরো গ্রাম জনশূন্য হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, সুপরিকল্পিতভাবে এসব জনপদ ধ্বংস করার ফলে বাস্তুচ্যুত মানুষগুলো কবে নাগাদ নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারবে তা অনিশ্চিত। যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানোও দিন দিন কঠিন হয়ে পড়ছে, যা লেবাননের মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড



