পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বর্ষণে দেশটির বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি ভেসে গেছে, ঘরছাড়া হয়েছেন হাজারো মানুষ। যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে অনেক এলাকায়।
উদ্ধারকর্মীরা পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন। ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
আবহাওয়া দপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সূত্র: নাগরিক বার্তা ২৪
আইভরি কোস্টবন্যাআন্তর্জাতিক



