৪ জুলাই, ২০২৬
সাইফ পাওয়ারটেকের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি নিয়ে বিএসইসির তদন্ত নির্দেশ
ট্রেডিং

সাইফ পাওয়ারটেকের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি নিয়ে বিএসইসির তদন্ত নির্দেশ

৪ জুলাই, ২০২৬ মিনিট পড়া
ছবি: ট্রেডিং লাইভ সার্চ
শেয়ার করুন:

পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ার দর ও লেনদেনে গত কয়েক দিনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। কোনো সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের এই আকস্মিক মূল্যবৃদ্ধিকে সন্দেহজনক হিসেবে দেখছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারের শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সংস্থাটি এই তদন্তের নির্দেশ দিয়েছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, নির্ধারিত তদন্ত কমিটি কোম্পানিটির গত কয়েক সপ্তাহের লেনদেন কার্যক্রম, ব্রোকারেজ হাউজগুলোর ভূমিকা এবং কোনো ধরনের কারসাজি হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োকারীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিষেশজ্ঞরা।

সূত্র: ট্রেডিং লাইভ সার্চ

Saif Powertec LimitedBSEC InvestigationShare Market BangladeshStock Price HikeTrading News BDInvestment Safetyসাইফ পাওয়ারটেকবিএসইসিপুঁজিবাজারশেয়ার বাজার তদন্তবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনঅর্থনীতি

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।