৩ জুলাই, ২০২৬
মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ পুনর্বিনিয়োগে কর ছাড়ের ঘোষণা
ট্রেডিং

মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ পুনর্বিনিয়োগে কর ছাড়ের ঘোষণা

ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ পুনরায় বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড কর দিতে হবে না।

২ জুলাই, ২০২৬ মিনিট পড়া
ছবি: ডিএসই / পুঁজিবাজার ডেস্ক
শেয়ার করুন:

পুঁজিবাজারকে আরও গতিশীল করতে ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য বড় কর ছাড়ের সুবিধা আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ট্রাস্টিদের অনুমোদন সাপেক্ষে মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সরাসরি নগদ বা ডিভিডেন্ড হিসেবে না নিয়ে পুনরায় বিনিয়োগ (রিইনভেস্টমেন্ট) করলে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড কর প্রদান করতে হবে না।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করবে এবং পুঁজিবাজারে তারল্য বাড়াতে সহায়ক হবে।

সূত্র: ডিএসই / পুঁজিবাজার ডেস্ক

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।