দেশের উচ্চশিক্ষা খাতে প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিধি বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বর্তমান বৈশ্বিক চাহিদার কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়টি তাদের শিক্ষা কার্যক্রমে বিএসসি ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স (BSc in AI and Data Science) নামক নতুন একটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অন্তর্ভুক্ত করেছে।
বিভাগীয় সূত্রমতে, এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডেটা অ্যানালাইসিস এবং আধুনিক ডেটা সায়েন্সের বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ করবেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনবল তৈরি করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। আইটি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এই নতুন প্রোগ্রামটি বিশেষ সুযোগ তৈরি করবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্র: প্রথম আলো




