মানব পাচারের শিকার ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাদের টেকসই জীবিকা নিশ্চিত করতে একীভূত হয়েছে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল। এই অংশীদারত্বের প্রধান লক্ষ্য হলো পাচারের শিকার ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদের জন্য পর্যাপ্ত আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করা।
উইনারক ইন্টারন্যাশনালের পরিচালিত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাচারের শিকার ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলালিংক তাদের ডিজিটাল ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ব্যক্তিদের ব্যবসায়িক উদ্যোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। এই উদ্যোগটি মূলত সারভাইভারদের আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ব্রেকিং নিউজ




