চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজ এখন তুঙ্গে। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ ৪টি দেশের লড়াই হলেও, সেখানে নেই বাংলাদেশের নাম। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকায় মূল আসরে খেলার স্বপ্ন এখনো অধরা। তবে মাঠের খেলায় লাল-সবুজ জার্সি না থাকলেও, সমর্থকদের আবেগে বাংলাদেশ যেন পুরো টুর্নামেন্টের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের নকআউট পর্ব নিশ্চিত হওয়ার পর দেশের ফুটবল প্রেমীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। প্রিয় দলের জয়ে মধ্যরাতেও রাজপথে মিছিল ও আনন্দ উৎসবে মেতে উঠছেন সমর্থকরা। বিশ্ব গণমাধ্যমেও বাংলাদেশের এই ফুটবল উন্মাদনা বারবার আলোচিত হচ্ছে। মূলত মাঠে না থেকেও সমর্থকদের এই তীব্র ভালোবাসাই বাংলাদেশকে পরোক্ষভাবে বিশ্বকাপের আঙিনায় টিকিয়ে রেখেছে।
সূত্র: গুগল সংবাদ




