যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে নিয়ে এক নজিরবিহীন ঘটনার সূত্রপাত হয়েছে। সম্প্রতি একটি ম্যাচে বালোগান লাল কার্ড পেয়ে নিষিদ্ধ হলেও, সেই নিষেধাজ্ঞা সরাতে সরাসরি হস্তক্ষেপে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে, ফিফা কর্মকর্তাদের সঙ্গে তার ব্যক্তিগত আলোচনার পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সাধারণত ফুটবলের মাঠের সিদ্ধান্তে রাজনৈতিক হস্তক্ষেপ ফিফার আইনের পরিপন্থী হলেও, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের এই ব্যক্তিগত ফোনের পর শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, একজন রাষ্ট্রপ্রধানের সরাসরি অনুরোধে ফিফার আইন শিথিল করার এই ঘটনাটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এবং খেলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
সূত্র: প্রথম আলো




