মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩২ দলের লড়াইয়ে আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। আক্রমণ ও পাল্টা আক্রমণে ঠাসা এই ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। এই জয়ের ফলে চলতি বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলো নিশ্চিত হলো আর্জেন্টিনার।
ম্যাচজুড়ে দুই দলের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। কেপ ভার্দে লড়াই করলেও সমতায় ফিরতে ব্যর্থ হয়। এখন কোয়ার্টার ফাইনালে ওঠার গুরুত্বর্পূণ ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টাইন বাহিনী। শীঘ্রই তাদের পরবর্তী প্রতিপক্ষ এবং ম্যাচের সময়সূচী আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দলটির এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
সূত্র: প্রথম আলো
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দেআর্জেন্টিনা ফুটবলফুটবল বিশ্বকাপরাউন্ড অব সিক্সটিনমায়ামি স্টেডিয়ামআর্জেন্টিনা জয়আর্জেন্টিনাবিশ্বকাপফুটবলকেপ ভার্দেস্পোর্টস নিউজখেলা




