ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ, যাকে ভক্তরা ভালোবেসে ‘ইজিপশিয়ান কিং’ বলে ডাকেন। লিভারপুলের এই ফরোয়ার্ড ফুটবল মাঠে যেমন তার গতির ঝড় তোলেন, তেমনি মাঠের বাইরে তার জীবনযাপনও রাজকীয়। বিশ্বজুড়ে অগণিত ভক্ত থাকা এই তারকার সম্পত্তির পরিমাণ কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
সালাহর বিলাসবহুল জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে তার বিলাসবহুল গাড়ি ও আভিজাত্যপূর্ণ বাড়ি। তার গ্যারেজে বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর এবং মার্সিডিজ-বেঞ্জ এএমজি-র মতো দামি সব গাড়ি রয়েছে। এছাড়া ইংল্যান্ড ও মিশরে তার রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একাধিক বাড়ি।
তবে সালাহর এই রাজকীয় জীবন কেবল বিলাসিতাতেই সীমাবদ্ধ নয়। তিনি তার উপার্জনের একটি বড় অংশ মানবহিতৈষী কাজে ব্যয় করেন। বিশেষ করে নিজের জন্মভূমি মিশরের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি নিয়মিত অনুদান দিয়ে থাকেন। কঠোর পরিশ্রম আর ফুটবল প্রতিভার সমন্বয়ই তাকে আজকের এই সফল অবস্থানে নিয়ে এসেছে।
সূত্র: প্রথম আলো




