নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করে পরিচালিত চারটি চুনা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের মতে, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট এলাকার অবৈধ গ্যাস লাইন পুরোপুরি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুনরায় অবৈধ সংযোগ স্থাপন করা সম্ভব না হয়। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
সূত্র: ব্রেকিং নিউজ
নারায়ণগঞ্জ নিউজতিতাস গ্যাস অভিযানঅবৈধ সংযোগ বিচ্ছিন্নসোনারগাঁ চুন কারখানাগ্যাস উচ্ছেদসোনারগাঁতিতাস গ্যাসঅবৈধ সংযোগচুন কারখানানারায়ণগঞ্জরাজনীতি




