যুক্তরাষ্ট্রের সাবেক ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের সাথে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি তুরস্ককে আমেরিকার জন্য একটি ‘অসাধারণ’ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে অভিহিত করেছেন। ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে তুরস্কের ভূমিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশটির অবদানের প্রশংসা করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্য দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের নতুন দ্বোর উম্মোচন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে কৌশলগত বিভিন্ন ইস্যুতে আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘমেয়াদী সহযোগিতা আরও সুদৃঢ় করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্র: যুগান্তর




