৩ জুলাই, ২০২৬
রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলামের এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
জাতীয়

রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলামের এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশ, রোটারি বর্ষ ২০২৫-২৬

৩ জুলাই, ২০২৬ মিনিট পড়া
রোটারি ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড
শেয়ার করুন:

রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশের রোটারি বর্ষ ২০২৫-২৬ এ বেস্ট এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর এডমিন গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আইপিপি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ।

সৈকত শহর কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে রোটারির বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় বুধবার ১লা জুলাই রাজধানী ঢাকার রাওয়া ক্লাব কমপ্লেক্সে অনুষ্ঠিত রোটারি নতুন বর্ষ উৎযাপন অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক আবেদুজ জামান এবং রাজউক চেয়ারম্যান রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর এডমিন রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ।

উল্লেখ্য, রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ রোটারি ক্লাব অব ঢাকা নর্থ এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে রোটারি বর্ষ ২০২০-২১ সালে বেস্ট সেক্রেটারি অ্যাওয়ার্ড, রোটারি বর্ষ ২০২৪-২৫ বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং রোটারি বর্ষ ২০২৫-২৬ এ রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ বর্তমানে ব্যাংকিং পেশায় কর্মরত আছেন।

রোটারিগোল্ড অ্যাওয়ার্ডশাহীদুল ইসলামঢাকা নর্থ ইষ্ট

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।