উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সম্প্রতি তাদের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে। স্নায়ুযুদ্ধের পর এটিই ন্যাটোর সবচেয়ে বড় সামরিক পুনর্গঠন হিসেবে বিবেচিত হচ্ছে। এই নতুন পরিকল্পনার আওতায় পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে, যা সরাসরি রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোর নিরাপত্তা বলয় শক্তিশালী করবে।
মস্কো এই পদক্ষেপকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ক্রেমলিনের মতে, ন্যাটোর এই সম্প্রসারণবাদ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং উত্তজনা আরও বৃদ্ধি করবে। বিশেষ করে বাল্টিক অঞ্চল এবং ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি রাশিয়ার জন্য কৌশলগত অস্বস্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, যা ভবিষ্যতে একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড




